জিম্বাবুয়ে বনাম অস্ট্রেলিয়া ২০২৬ টি-২০ বিশ্বকাপ ১৯ ম্যাচ ম্যাচ রিপোর্ট | Zimbabwe vs Australia 2026 T20 World Cup 18 Match Report

প্রকাশিত হয়েছে: দ্বারা
✅ Expert-Approved Content
5/5 - (1 vote)

১৩ই ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার শ্রীলঙ্কার কলম্বো শহরের কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বি-এর ১৯ নম্বর ম্যাচে জিম্বাবোয়ে ২৩ রানে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে। ব্রায়ান বেনেটের অপরাজিত ৬৪ রান এবং ব্লেসিং মুজারাবানির ক্যারিয়ার সেরা বোলিংয়ের সুবাদে জিম্বাবোয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখে 


জিম্বাবুয়ে বনাম অস্ট্রেলিয়া টস সময়

সকাল ১১টায়PM ম্যাচ শুরু হওয়ার আগে টস করতে নামেন দুটি দলেরই অধিনায়ক। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা টসে হারে যাই এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক ট্রাভিস হেড টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন।

Advertisements
🎁 1 Month Free!
📢 Advertise with Us!
🔥 90% OFF - Only ₹199/month 🔥
💡 Unlimited Ads
📈 Promote your Business
🕒 1st Month FREE + Lifetime Plan Available!
Contact Now

জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলাভেন (Playing XI)

জিম্বাবুয়ে প্লেয়িং ইলাভেন (Playing XI)

ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি (উইকেট কিপার), ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বুরল, টনি মুনিয়ংগা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, গ্রেম ক্রিমার, ব্লেসিং মুজারাবানি।

অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলাভেন (Playing XI)

ট্রাভিস হেড (অধিনায়ক), জোশ ইংলিস (উইকেট কিপার), ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টোইনিস, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, ম্যাথু কুহনেম্যান 


প্রথম ইনিংস: জিম্বাবোয়ের ব্যাটিং ও অস্ট্রেলিয়ার বোলিং

প্রথম ইনিংস: জিম্বাবোয়ের ব্যাটিং

অস্ট্রেলিয়ার হয়ে বেন ডোয়ার্শুইস প্রথম ওভার বোলিং করতে আসেন। জিম্বাবোয়ের ওপেনিং জুটিতে নামেন ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। অস্ট্রেলিয়ার বোলারদের কোনো সুযোগ না দিয়ে দুজনেই দারুণ সূচনা এনে দেন। পাওয়ার প্লে-র ৬ ওভারে জিম্বাবোয়ে কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান সংগ্রহ করে।

ওপেনিং জুটি ৩৮ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়েন। ৭.৩ ওভারে মার্কাস স্টোইনিসের বলে তাদিওয়ানাশে মারুমানি উইকেট কিপার জোশ ইংলিশের হাতে ক্যাট আউট হয়ে যান। তাদিওয়ানাশে মারুমানি তিনি ৭টি চার সাথে ২১ বলে ৩৫ রানের ইনিংস খেলেন।

এরপর ব্রায়ান বেনেট ও রায়ান বুরল দ্বিতীয় উইকেটে ৩৫ বলে ৭০ রানের জুটি গড়েন। ১৫.৬ ওভারে ক্যামেরন গ্রিনের বলে রায়ান বুরল ৪টি চার সাথে ৩০ বলে ৩৫ রান করে আউট হন।

শেষ দিকে ফিনিশিং করেন অধিনায়ক সিকান্দার রাজা ২টি চার ও ১টি ছক্কা সাথে ১৩ বলে ২৫ রানের করেন। অপর প্রান্তে ব্রায়ান বেনেট ৭টি চার সাথে ৫৬ বলে ৬৪* রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে জিম্বাবোয়ে ২ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করেন।

প্রথম ইনিংস: অস্ট্রেলিয়ার বোলিং

অস্ট্রেলিয়ার বোলিংয়ে ক্যামেরন গ্রিন ১.১ ওভারে ৬ রান দিয়ে ১টি উইকেট ৫-এর ইকোনোমিতে এবং মার্কাস স্টোইনিস ৪ ওভারে ৩১ রান দিয়ে ১টি উইকেট নেন ৬-এর ইকোনোমিতে। গ্লেন ম্যাক্সওয়েল ১ ওভারে ১৪ রান দেয়, বেন ডোয়ার্শুইস ৪ ওভারে ৪০ রান দেয়, নাথান এলিস ৪ ওভারে ৩৫ রান দেয়, অ্যাডাম জাম্পা ৪ ওভারে ৩১ রান দেয়, ম্যাথু কুহনেম্যান ৩ ওভারে ২৪ রান দেয় কোন বলারই একটি উইকেট নিতে পারেনি শুধুমাত্র ক্যামেরন গ্রিন এবং মার্কাস স্টোইনিস ছাড়া।

  • অতিরিক্ত রান: ৭ ওয়াইড, ৩ লেগ বাই
  • জিম্বাবোয়ের ব্যাটিং স্কোর: ১৬৯/২ উইকেট/২০ ওভার।

দ্বিতীয় ইনিংস: অস্ট্রেলিয়ার ব্যাটিং ও জিম্বাবোয়ের বোলিং

দ্বিতীয় ইনিংস: অস্ট্রেলিয়ার ব্যাটিং

১৭০ রান চেস করতে নাবে অস্ট্রেলিয়ার ওপেনিং অধিনায়ক ট্রাভিস হেড ও জোশ ইংলিস। জিম্বাবোয়ের হয়ে অধিনায়ক সিকান্দার রাজা প্রথম ওভার বোলিং করতে আসেন। ১.১ ওভারের জোশ ইংলিস আউট হয়ে যান, তিনি একটি ছয়ের সাথে ৪ বলে ৮ রান করে ব্লেসিং মুজারাবানি বলে ক্যাচ আউট হয়ে যান।

পাওয়ার প্লে-তেই অস্ট্রেলিয়ার ইনিংস ভেঙে পড়ে। ২.৫ ওভারে ব্র্যাড ইভান্সের বলে ক্যামেরন গ্রিন ২ বলে ০ রান করে ক্যাচ আউট হয়ে যান। ৩.২ ওভারে টিম ডেভিড ২ বলে ০ রান করে ক্যাচ আউট হয়ে যান। ৪.৩ ওভারে ট্রাভিস হেড ১৫ বলে ১৭ রান করে বোল্ড হন। পাওয়ার প্লে-র ৬ ওভারে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে মাত্র ৩৮ রান সংগ্রহ করে।

পঞ্চম উইকেটে গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশ ৫৯ বলে ৭৭ রানের পার্টনারশিপ গড়েন। ১৪.২ ওভারে ম্যাক্সওয়েল ১টি ছয়ের এবং ১টি চারের সাথে ৩২ বলে ৩১ রান করে বোল্ড হন। ১৫.৪ ওভারে হাতে চোটের মার্কাস স্টোইনিস ৪ বলে ৬ রান করে ক্যাচ আউট হন 

১৭.৪ ওভারে বেন ডোয়ার্শুইস ৭ বলে ৬ রান করে ক্যাচে আউট হন। ১৮.৪ ওভারে ম্যাট রেনশ ১টি ছয়ের এবং ৫টি চারের সাথে ৪৪ বলে ৬৫ রান করে ক্যাচ আউট হন। এরপর ১৮.৬ ওভারে মুজারাবানির বলে অ্যাডাম জাম্পা ২ বলে ২ রান করে বোল্ড হন। মুজারাবানি এই উইকেটের মাধ্যমে টি-টোয়েন্টিতে নিজের ১০০তম উইকেট পূর্ণ করেন 

১৯.৩ ওভারে ম্যাথু কুহনেম্যান ১ বলে ০ রান করে রানআউট হলে অস্ট্রেলিয়া ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয়। নাথান এলিস ৪ বলে ৭ রানে অপরাজিত থাকেন 

দ্বিতীয় ইনিংস: জিম্বাবোয়ের বোলিং

    জিম্বাবোয়ের বোলিংয়ে ব্লেসিং মুজারাবানি ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪টি উইকেট নেন, যা টি-টোয়েন্টিতে ব্লেসিং মুজারাবানি জিম্বাবোয়ের হয়ে সেরা বোলিং ফিগার এবং এই ইনিংসেই তিনি তার টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০টি উইকেট সম্পূর্ণ করেছেন। ব্র্যাড ইভান্স ৩.৩ ওভারে ২৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। রায়ান বুরল ও ওয়েলিংটন মাসাকাদজা ১টি করে উইকেট লাভ করেন। ডিওন মায়ার্স, গ্রেম ক্রিমার এবং অধিনায়ক সিকান্দার রাজা পায়ে চোটের কারনে মাঠ থেকে বাইরে চলে গেছিলেন তাই তিনি একটিও উইকেট নিতে পারেনি।

    • অতিরিক্ত রান: ২ ওয়াইড, ২ লেগ বাই
    • অস্ট্রেলিয়ার ব্যাটিং স্কোর: ১৪৬/১০ উইকেট/১৯.৩ ওভার।

    জিম্বাবুয়ে বনাম অস্ট্রেলিয়া এক নজরে সম্পূর্ণ ম্যাচ

    টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রায়ান বেনেটের ৫৬ বলে ৬৪ এবং রায়ান বুরলের ৩০ বলে ৩৫ রানের ইনিংসে জিম্বাবোয়ে ১৬৯ রানের টার্গেট দেন। জবাবে অস্ট্রেলিয়া ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্সের বোলিং তোপে ১৯.৩ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায়। ম্যাট রেনশের ৪৪ বলে ৬৫ রানের লড়াই জিম্বাবোয়ের ঐতিহাসিক জয় আটকাতে পারেনি। এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখে জিম্বাবোয়ে 


    জিম্বাবুয়ে বনাম অস্ট্রেলিয়ার ম্যাচের ফলাফল ও সারসংক্ষেপ (FAQ)

    এই ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ অ্যাওয়ার্ড কে পেয়েছেন?

    এই ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছেন জিম্বাবোয়ের খেলোয়াড় ব্লেসিং মুজারাবানি, তার ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪টি উইকেট-এর জন্য তিনি ম্যান অব দ্যা ম্যাচ অ্যাওয়ার্ড পান।

    এই ম্যাচে সবচেয়ে বেশি রান কে বানিয়েছে?

    এই ম্যাচে সবচেয়ে বেশি রান বানিয়েছে অস্ট্রেলিয়ার খেলোয়াড় ম্যাট রেনশ, তিনি ৪৪ বলে ৬৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছে।

    অস্ট্রেলিয়ার তাদের পরবর্তী ম্যাচ কার বিরুদ্ধে খেলবে এবং কবে?

    অস্ট্রেলিয়ার তাদের পরবর্তী ম্যাচ শ্রীলংকার বিরুদ্ধে খেলবে এবং ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সোমবার সন্ধ্যা ৭টা PM সময় ম্যাচ শুরু হবে।

    জিম্বাবোয়ের তাদের পরবর্তী ম্যাচ কার বিরুদ্ধে খেলবে এবং কবে?

    জিম্বাবোয়ের তাদের পরবর্তী ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে এবং ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মঙ্গলবার দুপুর ৩টেPM সময় ম্যাচ শুরু হবে।


    Advertisements
    Avatar of Cricket Arif

    Cricket Arif

    ক্রিকেট আরিফ— ক্রিকেট নিউজ ও বিশ্লেষণমূলক লেখক আমি ক্রিকেট আরিফ, ক্রিকেট বিশ্লেষণ ও আপডেটের প্রতি গভীর আগ্রহী একজন লেখক। নাজিবুল ডট কমে আমি প্রতিদিনের ম্যাচ আপডেট, খেলোয়াড় বিশ্লেষণ, ক্রিকেটের গল্প ও তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশ করি। আমার উদ্দেশ্য পাঠকদের নির্ভরযোগ্য ও আকর্ষণীয় ক্রিকেট বিশ্লেষণ পৌঁছে দেওয়া।

    আমার সব আর্টিকেল

    Your comment will appear immediately after submission.

    মন্তব্য করুন