❌ Content Under Review
ইন্টারনেটে ফ্রিল্যান্সিং কাজে সফল না হওয়ার মূল কারণ ও প্রতিকার অনলাইনের দুনিয়ায় অনেকেই অনেক স্বপ্ন নিয়ে কাজ শুরু করেন কিন্তু কিছু সাধারণ ভুলের কারণে বেশিরভাগ মানুষই শেষ পর্যন্ত সফল হতে পারেন না যার পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে,১ নম্বর কারণ হলো সঠিক দক্ষতার অভাব এবং তাড়াহুড়ো করা কারণ অনেকে কোনো একটি বিষয়ে গভীর জ্ঞান অর্জন না করেই সরাসরি কাজে নেমে পড়েন যার ফলে ক্লায়েন্টের মনমতো কাজ জমা দিতে পারেন না এবং আন্তর্জাতিক বাজারে নিজের ও দেশের ভাবমূর্তি নষ্ট করেন তাই যেকোনো কাজে নামার আগে অন্তত ছয় মাস থেকে এক বছর সময় নিয়ে সেই কাজটি নিখুঁতভাবে শেখা উচিত কারণ বাজারে দক্ষ মানুষের মূল্য সবসময় বেশি,২ নম্বর কারণ হলো ধৈর্য ও ধারাবাহিকতার অভাব কারণ ফ্রিল্যান্সিং এমন কোনো ক্ষেত্র নয় যেখানে আজ কাজ শুরু করলেই কাল থেকে হাজার হাজার টাকা আয় করা সম্ভব বরং প্রথম কাজ পেতে অনেক সময় কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং এই দীর্ঘ সময়ে অনেকেই হতাশ হয়ে মাঝপথে কাজ ছেড়ে দেন যার ফলে তাদের আগের সমস্ত পরিশ্রম এক নিমেষেই পণ্ড হয়ে যায় তাই এই পেশায় টিকে থাকতে হলে প্রতিদিন নিয়ম করে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং নিজের কাজের পোর্টফোলিও উন্নত করতে হবে,৩ নম্বর কারণ হলো সঠিক যোগাযোগের দক্ষতার অভাব কারণ আপনি কাজে যত বড়ই বিশেষজ্ঞ হোন না কেন ক্লায়েন্টের সাথে যদি সুন্দরভাবে কথা বলতে না পারেন কিংবা তাদের প্রয়োজনের কথা বুঝতে না পারেন তবে কাজ পাওয়া অসম্ভব হয়ে পড়ে কারণ অনলাইনের বেশিরভাগ ক্লায়েন্টই ইংরেজিতে কথা বলেন এবং কাজের বিবরণী বুঝিয়ে দেন যা বুঝতে না পারলে ভুল কাজ জমা হওয়ার ঝুঁকি থাকে তাই কাজের পাশাপাশি নিজের ভাষা ও যোগাযোগের দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরি কারণ এই ছোট ছোট ভুলগুলো শুধরে নিতে পারলে অনলাইনের যেকোনো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সফলতা পাওয়া নিশ্চিত।
Your comment will appear immediately after submission.