ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ৩ ম্যাচ | মোহাম্মদ সিরাজের প্রত্যাবর্তন |India vs Usa 2026 T20 World Cup Match 3

Last updated: by Cricket Arif
✅ Expert-Approved Content

৭ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে – ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করল ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঘরের মাঠে গ্রুপ ‘এ’-র ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৯ রানে জয় ছিনিয়ে নিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও অধিনায়কের লড়াকু ৮৪ রান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে সহজ জয় নিশ্চিত করেছে নীল বাহিনী।

প্রথম ইনিংস ভারতের ব্যাটিং এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বোলিং ও টস

প্রথম ইনিংস ভারতের ব্যাটিং ও টস

টসে জিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খায় ভারত। ওপেনার অভিষেক শর্মা ০রানে গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন। এরপর ঈশান কিষাণ ২০ রানে এবং তিলক বর্মা ২৫ রানে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও মার্কিন বোলার শ্যাডলি ভ্যান শালকউইকের তোপে পাওয়ার-প্লের মধ্যেই ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত।

একসময় ভারতের স্কোর দাঁড়ায় ৭৭ রানে ৬ উইকেট। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক সূর্যকুমার যাদব। একা লড়াই চালিয়ে তিনি মাত্র ৪৯ বলে ৮৪* রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন, যাতে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। শেষ ওভারে সৌরভ নেত্রভালকরকে আক্রমণ করে তিনি ভারতের স্কোরকে ১৬১ রানে পৌঁছে দেন।

প্রথম ইনিংস মার্কিন যুক্তরাষ্ট্রের বোলিং

মার্কিন যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্যে শ্যাডলি ভ্যান শালকউইক ছিলেন সবচেয়ে সফল। তিনি ৪ ওভার বল করে মাত্র ২৫ রান দিয়ে গুরুত্বপূর্ণ ৪টি উইকেট তুলে নেন। এছাড়া সৌরভ নেত্রভালকর ৪ ওভারে ৩৩ রান দিয়ে ১টি উইকেট নেন। আলী খান তার ৩ ওভারে ৪২ রান দিলেও ১টি উইকেট শিকার করেন এবং নসথুশ কেনজিগে ৪ ওভারে ২৮ রান দিয়ে ১টি উইকেট পান।

ভারত স্কোরকার্ড: ১৬১ রান/৯ উইকেট/২০ ওভার


দ্বিতীয় ইনিংস মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাটিং এবং ভারতের বোলিং

দ্বিতীয় ইনিংস মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাটিং

১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভারতীয় পেসারদের তোপের মুখে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র। মহম্মদ সিরাজ এবং আর্শদীপ সিংয়ের বিষাক্ত বোলিংয়ে মাত্র ১৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। ওপেনার আন্ড্রিস গাউস ৬ রানে এবং অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ০ রানে দ্রুত বিদায় নেন।

চতুর্থ উইকেটে মিলিন্দ কুমার ৩৪ রানে এবং সঞ্জয় কৃষ্ণমূর্তি ৩৭ রানে একটি ৫৮ রানের জুটি গড়ে কিছুটা আশা জাগিয়েছিলেন। কিন্তু ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তীর নিয়ন্ত্রিত বোলিংয়ে সেই আশা দীর্ঘস্থায়ী হয়নি। শেষদিকে শুভম রঞ্জনে ৩৭ রান করে চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ২০ ওভার শেষে ১৩২ রানেই থেমে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ইনিংস।

শুরুতে মহম্মদ সিরাজ তাঁর ৪ ওভারের স্পেলে ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে টপ-অর্ডার ধসিয়ে দেন। আর্শদীপ সিং অত্যন্ত মিতব্যয়ী বোলিং করে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। মাঝের ওভারে অক্ষর প্যাটেল ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে চাপ বজায় রাখেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩১ রান খরচ করে ১টি উইকেট পান। হার্দিক পান্ডিয়া ৪ ওভারে ২৭ রান দিলেও কোনো উইকেট পাননি।

মার্কিন যুক্তরাষ্ট্র স্কোরকার্ড: ১৩২ রান/৮ উইকেট/২০ ওভার

ভারত জয়: ভারত ২৯রানে জয় হয়েছে।



ম্যাচের সেরা ৫টি মুহূর্ত

১. সূর্যের একক লড়াই: দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে অধিনায়ক সূর্যকুমার যাদবের ৮৪* রানের ইনিংসটিই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।

২. শালকউইকের স্পেল: মার্কিন পেসার শ্যাডলি ভ্যান শালকউইকের এক ওভারে ৩ উইকেট (ঈশান, তিলক ও দুবে) ভারতীয় শিবিরকে স্তব্ধ করে দিয়েছিল।

৩. সিরাজের বিধ্বংসী শুরু: দীর্ঘ সময় পর দলে ফিরেই মহম্মদ সিরাজ নতুন বলে মার্কিন টপ-অর্ডারকে ধসিয়ে দেন।

৪. অক্ষর প্যাটেলের ঘূর্ণি: মাঝের ওভারে জোড়া উইকেট নিয়ে আমেরিকার রানের গতি থামিয়ে দেন অক্ষর।

৫. ওয়াংখেড়ের গর্জন: ঘরের মাঠে সূর্যের প্রতিটি বাউন্ডারিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)

এই ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ অ্যাওয়ার্ড কে পেয়েছেন?

এই ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব, তার অপরাজিত ৮৪* রানের দুর্দান্ত ইনিংস-এর জন্য তিনি ম্যান অব দ্যা ম্যাচ অ্যাওয়ার্ড পান।

ভারত কত রানে জিতেছে?

ভারত ২৯ রানে জয়লাভ করেছে।

এই ম্যাচে সবচেয়ে বেশি উইকেট কোন বলার নিয়েছে?

এই ম্যাচে সবচেয়ে বেশি উইকেট মার্কিন যুক্তরাষ্ট্রের বলার শ্যাডলি ভ্যান শালকউইক ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪টি উইকেট নেন এবং তারপরে ভারতের বলার মোহাম্মদ সিরাজ তিনি ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩টি উইকেট নেন।

এই ম্যাচে সবচেয়ে বেশি রান কে বানিয়েছে?

এই ম্যাচে সবচেয়ে বেশি রান বানিয়েছে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব, তিনি ৮৪* রানের একটি অপরাজিত দুর্দান্ত ইনিংস খেলেছে।

ভারত তাদের পরবর্তী ম্যাচ কার বিরুদ্ধে খেলবে এবং কবে?

ভারত তাদের পরবর্তী ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় ম্যাচ শুরু হবে।

1 Year MEMBER
Cricket Arif– Cricket News & Analysis Writer I’m Cricket Arif, a passionate cricket content writer on Najibul.com . I provide reliable match updates, in-depth player analyses, and engaging cricket stories for readers who truly love...

Recommended for You

Your comment will appear immediately after submission.

Leave a Comment